অ্যাপলের `আইটিভি' এখন কারখানায় (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে গুজব নাকি সত্যি হতে চলেছে। বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল নাকি `অঙ্গভঙ্গি বুঝতে সক্ষম' এমনই এক টেলিভিশন বাজারে আনছে। প্রযুক্তি-সংক্রান্ত যেকোনো গুজবের ক্ষেত্রে অ্যাপল সব সময়ই মুখে কুলুপ এঁটে থাকলেও ফক্সকনের চেয়ারম্যান টেরি গো জানিয়েছেন অ্যাপল সত্যি সত্যি এ ধরনের একটি টেলিভিশন বাজারে আনছে। খবর, চায়না ডেইলির।`আইটিভি' নামের এই টেলিভিশনটির বডি তৈরি হচ্ছে ম্যাকবুকের মতো, অ্যালুমিনিয়াম ব্যবহার করে। এতে ফিচার হিসেবে থাকছে ভয়েস কন্ট্রোল ও ফেসটাইম ভিডিও কল করার সুবিধা।এ বছর এই আইটিভি বাজারে আসার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন টেরি গো। চলতি বছরের শেষ নাগাদ ফক্সকন এই আইটিভির উত্পাদন শুরু করবে। খুব সম্ভবত আগামী বছরের শেষ নাগাদ এটি বাজারে কিনতে পাওয়া যাবে। চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী এই আইটিভির স্ক্রিন তৈরির কাজ পেয়েছে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান `শার্প'।এদিকে, প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে আইটিভি নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সে অনুসারে, নতুন এ টেলিভিশন প্রযুক্তিতে মাইক্রোসফটের তৈরি এক্সবক্স গেমিং কনসোলের মতো জেশ্চার বা অঙ্গভঙ্গি বুঝতে পারার প্রযুক্তি ব্যবহূত হতে পারে। প্রাথমিকভাবে ৩২ এবং ৩৭ ইঞ্চি মাপের আইটিভি তৈরি করবে অ্যাপল। আইটিভির দাম হতে পারে ৮০০ থেকে ১৬০০ ডলার।